নারীর অধিকার ও মর্যাদায় অবিচল অঙ্গীকার: নারী দিবসে আটপাড়া উপজেলা বিএনপি মিডিয়া সেলের বার্তা - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 8 March 2026

নারীর অধিকার ও মর্যাদায় অবিচল অঙ্গীকার: নারী দিবসে আটপাড়া উপজেলা বিএনপি মিডিয়া সেলের বার্তা

আরিয়ান হাসান অলি আটপাড়া (নেত্রকোণা) থেকেঃ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আটপাড়া উপজেলার সকল স্তরের মা-বোন ও সংগ্রামী নারী সমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আটপাড়া উপজেলা বিএনপি মিডিয়া সেল। এক বার্তায় নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপি মিডিয়া সেল জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বাসী। দলের হাত ধরেই এদেশের নারীরা রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন। বার্তায় আরও বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এদেশের নারীদের জন্য এক অনন্য প্রেরণা। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বলা হয়, আটপাড়া উপজেলার প্রতিটি নারীর শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের ওপর সংঘটিত সব ধরনের সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। বার্তায় আরও উল্লেখ করা হয়, সমাজে মা-বোনদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সবশেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আটপাড়া উপজেলা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে সকল নারীকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।

No comments:

Post a Comment